সেল্ফি পর স্লোফি!

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৪৯  
নতুন আইফোন ১১ এর সঙ্গে নতুন ধারার সেল্ফি চালু করতে যাচ্ছে অ্যাপল। সেলিফির মতো স্মার্টফোনের সামানের ক্যামেরায় তোলা স্লো মোশনের এই ছবির নাম দেয়া হয়েছে ‘স্লোফি’। ইতিমধ্যে এই ‘স্লোফি’ শব্দটির ট্রেডমার্ক পেটেন্ট নিতে আবেদনও করেছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট বিভাগে ১৩ সেপ্টেম্বর দাখিল করা ওই ট্রেডমার্ক আবেদনে স্লোফি সম্পর্কে ‘এটি ডাউনলোড করার সুবিধাযুক্ত কম্পিউটার সফটওয়্যার যা ভিডিও ধারণ ও রেকর্ডিংয়ে কাজে লাগে’ বলে উল্লেখ করেছে অ্যাপল। এই ট্রেডমার্কটি হাতে পেলেই এ ফিচারটি অন্য স্মার্টফোন নির্মাতারা ব্যবহার করতে পারবে না। বস্তুত, নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠানে প্রথম ‘স্লোফি’ ফিচারটির সঙ্গে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপল নতুন আইফোনে যে ভিডিও সফটওয়্যার যুক্ত করেছে তাতে প্রতি সেকেন্ড ১২০ ফ্রেম ধারণ করতে পারে যখন ওই ফ্রেমের গতি কমিয়ে দেওয়া হয় তখন ‘স্লো-মো’ ইফেক্ট পাওয়া যায়।